হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আট্টাকী যুব সংঘ ও এসবি আলী ফুটবল একাডেমি ফাইনালে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ১০দলীয় ৫ম শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফকিরহাট আট্টাকী যুব সংঘ ও খুলনা এসবি আলী ফুটবল একাডেমি ফাইনালে উঠেছে।

রবিবার বিকেল ৪টায় আট্টাকা কেরামতআলীপাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুনসুর স্মৃতি সংসদকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফকিরহাট আট্টাকী যুব সংঘ।

অপরদিকে, শুক্রবার প্রথম সেমিফাইনাল খেলায় খুলনার এসবি আলী ফুটবল একাডেমি ৪-০ গোলে বাগেরহাটের মুসলিম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

ফকিরহাট উপজেলা পরিষদ ও ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং আট্টাকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ১০দলীয় ৫ম শহীদ ১০দলীয় ৫ম শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৯ই ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন