ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় মাইক্রোবাস ষ্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক রিয়াজ শিকদার (২৫) নিহত হয়েছে। এসময় ভ্যানের দুইজন যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৬সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভ্যানচালক রিয়াজ শিকদার ভ্যানে যাত্রী নিয়ে বিশ্বরোড মোড় থেকে মূলঘর যাওয়ার পথে বিপরীত দিক দিয়ে আসা যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে নিচে ছিটকে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে নিহত হন। সে সৈয়দ মহল্লা গ্রামের আয়নাল শিকদারের ছেলে।
আহত ভ্যানযাত্রী চিতলমারীর সুমন খাঁ (২০) ও পাইকপাড়া গ্রামের মিলন শেখ (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। তবে ঘাতক বাসটি আটক হয়নি।
