হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রভাত ফেরি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজেেন শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রভাতফেরী উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুজ্জামান প্রমূখ।
এসময় উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সার্টিফিকেট সহকারী নিত্য সাহাসহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন