ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জনঅংশদারিত্বের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের মূলঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
মূলঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার বিকাল ৫টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর। এতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের সাধারন সদস্য ফকির মোস্তফা কামাল। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা কাজল বেগম।
অত্র ইউনিয়নের ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী রওসনারা খাতুন প্রমূখ।
এসময় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি এসব সমস্যার পুরনের চাহিদা দাবী করেন।
