মান্না দে:
বাগেরহাটের ফকিরহাটে আহলান সাহলান মাহে রমাদ্বান মাহে রমাদ্বানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র্যালী বের হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে আছর বাদ র্যালি মডেল মসজিদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী শেখ আবুল আলা মাসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধের আহবান জানান। এছাড়া রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কালোবাজারি বন্ধের দাবি জানানো হয়।
