হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মাদকসহ কারবারিকে আটক করেছে পুলিশ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-মৌভোগ সেতুর নিচে মানসা পালপাড়া মোড় এলাকা থেকে মাদকসহ সবুজ খান (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ শুভজিৎ পালের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সবুজ খানকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একশ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

আটক মাদককারবারি রূপসার আমদাবাদ গ্রামের সুজা খানের ছেলে। এ ব্যাপারে মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বিসয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন