হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মসজিদের ইমামকে অচেতন অবস্থায় উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটে ফকিরহাটে পাগলা-দেয়াপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম নাঈম শেখ (২৫) কে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইমাম নাঈম শেখ উক্ত মসজিদের পাশে তার ঘরে ঘুমাতে যান। এরপর এদিন দিবাগত গভীর রাতে দুষ্কুতকারীরা দেয়াল টপকিয়ে ও ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে।

তাদের আসার শব্দে নাঈম শেখের ঘুম ভেঙ্গে যায়। এরপর ওই দুষ্কৃতকারীদের সাথে তার ধস্তাধস্তির একপর্যায়ে তারা চেতনানাশক ঔষধ স্প্রে করে নাঈম শেখকে অচেতন করে ফেলে রাখে। ঘর থেকে দুষ্কৃতকারীরা একটি মূলবান মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এরপর ফজরের নামাজ আদায় করতে আসা স্থানীয় মুসল্লিরা নাঈম শেখকে খাটের নীচ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নাঈম শেখের ধীরে ধীরে জ্ঞান ফিরছে। তিনি বলেন তাদের দলে তিনজন ছিল বলে জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ করলে এর সুষ্ঠ তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন