হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ সেম্পেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে উপজেলার ব্যস্ততম কাটাখালী মোড় এলাকায় ভাই ভাই আয়রন ষ্টোর নামে পুরানো লোহা লক্কর ও ভাঙ্গারী দোকান মালিক মো. জসিম উদ্দিনকে পরিবেশ দুষণের কারণে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ্‌ টেলিকমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় কাটাখালী মোড় এলাকার সরকারি খাল ও সরকারি রাস্তা অবৈধ ভাবে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন মডেল থানার এস আই সনজিব কুমার পাল সহ পুলিশের একটি দল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন