ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট ফকিরহাট থেকে প্রবাহমান সদ্য খনন করা ভৈরব নদীর পাড় থেকে একটি মহল মাটি কেটে নেওয়ার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পরিদর্শন করেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা।
২৮জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলেও সেখানে উক্ত মহলের কাউকে পাওয়া না যায়নি।
পরিদর্শনকালে তিনি বলেন, ভৈরব নদীর পাড় থেকে পুনরায় যদি কেউ মাটি কেটে নিয়ে যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা, বুশরা এ প্রতিবেদককে বলেন মাটি কেটে নেওয়ার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত হলেও সেখানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে মাটি কেটে নেওয়ার বিষটি প্রমান পাওয়া গেছে।
s
