ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ব্লাড ব্যাংকের রক্ত দাতাদের গ্রুপিং কার্যক্রম মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, লখপুর ইউনয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, চুলকাঠি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক পি কে অলোক, ডায়াগনষ্টিক সেন্টার এর প্রতিনিধি লিটন কুমার কুন্ডু, সাংবাদিক মোঃ মুজাহিদুর রহমান, ইউপি সদস্য মোঃ রেজাউল হক, লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ শরিফুল ইসলাম ও শেখ জিসান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
এদিন ৪২৮জনের রক্তের গ্রæপিং পরীক্ষা করে খসড়া একটি তালিকা করা হয়।
s
