হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বেতাগায় প্রয়াত শিক্ষক প্রদ্যুৎ দাশের স্মরণ সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত প্রদ্যুৎ কুমার দাশ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রয়াত প্রদ্যুৎ কুমার দাশের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।

বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী শিক্ষক মো. নাজমুল হুদার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার, লকপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শ ম নাসিমউদ্দিন মাহাতাব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল চন্দ্র দাশ, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি মো. নজরুল ইসলাম, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, সাতশৈয়া হামিদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মো. হাফিজুর রহমান, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ শেখ, কলকলিয়া জে সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিত কুমার মজুমদার, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুরেশ চন্দ্র দাশ, বেতাগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তফিকুল ইসলাম, বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী এস এম আলফাজ মেহবুব, বেতাগা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাফেজা বেগম, নীলুফার ইয়াসমিন প্রমুখ।

উল্লেখ্য প্রদ্যুৎ কুমার দাশ গত ১৭ জুলাই খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন