ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর পশ্চিম পাড়া (কাজী বাড়ি) জামে মসজিদে বৃষ্টি কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইমাম পরিষদের মূলঘর ইউনিয়ন শাখার আয়োজনে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় এই সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাওলানা আবুল হাসান, দপ্তর সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মেসবাহ উদ্দিন, মুলঘর ইউনিয়ন শাখার সভাপতি কাজী সাইফুল্লাহ মাহমুদ, সাধারন সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।
নামাজ ও দোয়া পরিচালনা করেন মুলঘর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ বিন জামান ও জৈনপুরী পীর সাহেবের বংশধর সৈয়দ জালিস মাহমুদ।
বর্ষা মৌসুম হওয়া সত্বেও একটুও বৃষ্টি হচ্ছে না, সেইসাথে তীব্র গরমে মানুষ নাজেহাল। বিশেষ করে ধান, মাছ ও সবজী চাষ ব্যাহত হচ্ছে। মাছের ঘেরগুলো পানিশূন্য হয়ে গেছে। পানির অভাবে মাছের মড়ক আশংকা করছেন চাষীরা। যে কারনে বৃষ্টি কামনায় এদিন উপজেলা ইমাম পরিষদের সহায়তায় মূলঘর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ইস্তিসকার নামাজ আদায়ের আয়োজন করা হয়েছে। এসময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত হয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন।
