হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ

ফকিরহাটে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 168 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ত্রান অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও বেদে পল্লীতে দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া বঙ্গবন্ধু এতিমখানা ও মাদ্রাসা, বেতাগা ইউনিয়নের ধনপোতা মাসকাটা দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও কাটাখালী বেদে পল্লী সহ বিভিন্ন এলাকায় দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ও উপজেলা নিবাহী অফিসার মোঃ তানভীর রহমান। এসময় পৃথক এলাকায় বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম প্রমূখ। কম্বল বিতরণ সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ বলেন, পর্যায়ক্রমে দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। অত্র উপজেলায় মোট ৩৬শ দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন