হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০জন জেলেকে ৮০টি ছাগল ও খাবার বিতরণ করা হয়েছে|

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে এসব জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| এদিন উপজেলার ২০জন সুফলভোগী প্রান্তিক জেলেকে ৪টি করে মোট ৮০টি ছাগল ও খাবার বিতরণ করা হয়|

উপকারভোগী ইনজাম শিকদার, আরাফাত মোল্লা ও জাহাঙ্গির শেখসহ কয়েকজন জেলে জানান, ছাগল পেয়ে তারা খুব খুশি হয়েছেন| এতে তাদের অনেক উপকার হয়েছে| এই ছাগল পালন করে তারা লাভবান হবেন বলে জানান|

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ুতাহিরা খাতুন, ভেটেরিনারি ফিল্ড অফিসার সুকান্ত মন্ডল, মাঠ সহায়ককর্মি সাব্বির আহমেদ শুভ, কমলেশ দাশ, মুস্তাহিদ বিল্লাহসহ অন্যান্যরা|

উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০জন জেলেকে ৪টি করে ছাগল বিতরণ করা হয়েছে| যার ওজন ৩২ কেজি| এছাড়া খাবার হিসেবে এক বস্তা করে ভূসি দেয়া হয়েছে| পাশপাশি প্রতিটি ছাগলের জন্য ভ্যাকসিন প্রদান করা করা হয়েছে|

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকজনু জামান বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব জেলেদের ছাগল বিতরণ করা হয়েছে| এই ছাগল পালন করে তারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন