ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রান্ডিং কর্মসূচির আওতাভুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে ১০টাকা কেজি মূল্যের কার্ড ও চাল বিতরণ শুরু হয়েছে।
ফকিরহাট খাদ্য গুদাম অফিসের আয়োজনে রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: রেজাউল কবরিম ফকির।
ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশের পরিচালনায় এসময় উপজেলা ভাদ্য কর্মকর্তা দিপঙ্কর মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা তুষার কান্তি রায়, ইউপি সচিব মো: সোহেল রানা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার, মো. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির বাচ্চু, মো: হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, ঢালী আ: মালেক, কোহিনুর বেগম, শাহানারা আক্তার সহ বিভিন্ন ইউপি সদস্য/সদস্যা, ডিলার, উপকারভোগী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
