হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উমুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উমুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের রেজিষ্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা।

সম্মানীত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা।

উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৬৪লক্ষ ২২হাজার ৮৫২টাকা বাজেট ঘোষনা করা হয়। এসময় বিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন