হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ফকিরহাটে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেবাশীষ দাশ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বেতাগায় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নেওয়াজ শরিফ। এ সময় ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নেওয়াজ শরিফ বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় নদী ও পুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন