হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নলধায় মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা গ্রামের ইকরাম হাওলাদারের মৎস্য ঘেরে কীটনাশক দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘের মালিক ও স্থানীয়রা জানায়, গত সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় কে বা কাহারা তার ঘেরে কীটনাশক দেয়। এতে দুই মাস আগে ঘেরে দেয়া সব রেনুপোনা মারা যায়। যারফলে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক ইকরাম হাওলাদার জানান।

তিনি বলেন শত্রুতামূলক তার ঘেরে কীটনাশক দিয়েছে। বিষয়টি নলধা-মৌভোগ ইউপি টেয়ারম্যান সরদার আমিনুর রশিদকে অবগত করেছেন বলে জানান।

এছাড়া গত ৪/৫দিন আগে একই এলাকার নারায়ন মন্ডলের ঘেরে ওই চক্রটি কীটনাশক প্রয়োগ করে ব্যপক ক্ষতি সাধন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া চক্রটি গত এক মাস পূর্বে শহীদ মাতব্বর এর বানের বরজে বনমারা ঔষুধ ছিটিয়ে ব্যপক ক্ষতি করেছে বলে তিনি জানিয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন