হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বেলা ১১টায় নলধা শেখ লুৎফুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন, প্রাক্তণ চেয়ারম্যান কাজি মো:আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, আওয়মী লীগ নেতা ফকির দাউদ হায়দার বাবু, শিক্ষক অজামিল ঢালী, সহ বিভিন্ন জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও দলীয় বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন