হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াপ ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে|

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী মেলার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা|

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, শিক্ষার্থী জাহিন মাহাদিয়া খান প্রমূখ| এসময় বিভিন্ন সরকারি তপ&দরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন| শেষে পুরস্কার বিতরণ করা হয়|

মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজের হাতের ˆতরী বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী করেন| মেলায় অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন