হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে ১০দিন করে কারাদন্ড ও ৫শত টাকাকরে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার মাসকাটা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মো.ফারুক শেখ (৪৯) কে ২০০ গ্রাম গাজা ও মাদক সেবনের উপকরণ সহ আটক করে।

অপরিদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় শুভদিয়া এলাকার মুস্তাইন শেখের ছেলে দ্বীন মোহম্মদ শেখ (৩৮) কে ১৫০গ্রামগাজা সহ আটক করা হয়। আটক উভয় মাদকসেবীকে কে ১০দিন বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার।

এসময় পৃথক অভিযানে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মূখার্জী ও উপ-পরিদর্শক মো.সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন