ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমজাদ হোসেন সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।
অনুষ্ঠানে ৩৬জনকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ৯জনকে ৫লক্ষ ৯০হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা. পুস্পেন কুমার শিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার নন্দী, মহিলাবিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন প্রমূখ।
