হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির আয়োজনে শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।

এসময় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মান্না দে, যুগ্ম সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বাদশা আলম, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাধারন সদস্য দাউদ হায়দার বাবু প্রমূখ।

এসময় মেরিন ফিসারিজ মো. আরমন হোসেন, ক্ষেত্র সহকারি পলাশ সেন, সিএম জিল্লুর রহমান, মাঠ সহায়ক আলমগীর হোসেন, সোব্রি হোসেন শুভ, কমলেশ দাশ সহ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন