হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, মেডিকেল অফিসার ডা: মনোজ মালাকার ও এসআই ওহিদুজ্জামান। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য পরির্দশক সরদার আ: সালাম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন