হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“পুষ্টি ˆবষম্যের দিন শেষ, গড়বো ¯নির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে| এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনাযতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকজনুজ জামান| এতে সভাপতিত্ব করেন উপজেলা ¯স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর| এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা|
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: সরদার তানভীর মাহমুদ অনিক, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মহিতোষ রায়, উপজেলা মহিলা বিষয়ক কমৃকর্তা তাহিরা খাতুন অন্যান্যরা| এসময় বিভিন্ন ডাক্তার, নার্স ও ¯স্বাস্থ্য কর্মিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন