হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কৃষকদের হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ

ফকিরহাটে কৃষকদের হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমালয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২২ ডিসেম্বর সকাল ১০টায় বেতাগায় প্রধান অতিথি হিসেবে ধানের বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও নির্বাহী প্রকৌশলী (বিএডিসি) জামান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, ইউপি সদস মো: আসাদুজ্জামান সহ অর্ধ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন। এদিন ৫শত একর জমির জন্য মোট তিন শত কেজি ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন