ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে বীজ সংরক্ষণ পাত্র সহ বিভিন্ন প্রকারের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এদিন মোট ৫৫জনকে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২টায় কৃষি অফিস চত্ত¡রে বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।
এতে বিশেষ অথিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।
এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
