ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহটে উপজেলার মাসকাটা সাবপ্রজেক্ট সরকারি খালের অবৈধভাবে স্থাপন করা জাল-পাটা অবশেষে অপসারণ করা হয়েছে।
সোমবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের হস্তক্ষেপে বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ এর নেতৃত্বে মঙ্গলবার সকালে উক্ত জাল-পাটা অপসরণ করা হয়। তবে অন্যান্য খালের জাল-পাটা অচিরেই অপসরণ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।
জাল-পাটা অপসারনে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেন তাদের মধ্যে রয়েছে সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাফেজা বেগম, ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির ও মোঃ আলমগীর হোসেন সহ গ্রামপুলিশবৃন্দ।
উল্লেখ্য মাসকাটা সাবপ্রজেক্ট সরকারী খালে শতশত ব্যক্তি অবৈধ ভাবে জাল-পাটা কুমোর নাগানী ও ভেড়ীবাঁধ দিয়ে খাল গুলি ঘিরে মাছ ধরা বা চাষের নামে পানি নিস্কাশনে চরম বাঁধা সৃষ্টি করা হচ্ছে। যার ফলে চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষনে উপরে জমে থাকা পানি নিচে নামতে না পেরে স্থায়ী জলাবদ্ধতা থেকে তা এখন জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
