হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নারীসহ আটক-২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এক নারী সহ কলিকাতা কবিরাজ ঘরের পরিচালককে আটক করেছে মডেল থানা পুলিশ।

জানা গেছে, সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে ফকিরহাট সদর বাজার ও ডাকবাংলা মোড় এলাকায় অবস্থিত কলিকাতা কবিরাজ ঘর থেকে তাদেরকে আটক করেছে।

পুলিশ জানায়, আটককৃতরা হল, কলিকাতা কবিরাজ ঘরের পরিচালক কবিরাজ সাতশৈয়া গ্রামের শেখ রফিকুল ইসলাম (৪৮) ও আট্টাকা গ্রামের সুখী বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপনে জানতে পারে রবিবার দিবাগত রাত থেকে উক্ত কবিরাজ ঘরের দোতলায় এক নারী অবস্থান করছে।

এমন খবর পেয়ে মডেল থানা পুলিশের এস আই সেলিম মহলদার সহ সংগীয় ফোর্স সেখানে উপস্থিত হয়ে ওই নারী সহ কবিরাজ শেখ রফিকুল ইসলামকে আটক করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন