হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট সরকারি মহিলা কলেজে উমা-২১ পরীক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি-২০২১ পরীক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা সোমবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাউশি, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ আলোচক ছিলেন মাউশি, খুলনা অঞ্চলের উপ-পরিচালক এ, এস, এম আবুল খালেক। এতে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্রকলেজের প্রভাষক কামরুন্নাহার শিউলি।

এসময় সহকারি অধ্যাপক দেবদুলাল রায় চম্পক, তাপসকুমার বিশ্বাস, সচিন্দ্রনাথ রায়, মাসুদ হোসেন মুক্ত, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, হায়দার আলী, কাজী ডেইলী আক্তার সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন