ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) শীর্সক প্রকল্পের আওতায় মূলঘর ও পিলজংগ ইউনিয়নের পৃথক দুটি রাস্তার হেরিং বোন বন্ড এর জন্য উন্মুক্ত লটারী ড্র অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে লটারী ড্র পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এসময় ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার ও উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সহ বিভিন্ন কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।
জানা গেছে, এদিন মূলঘর ইউনিয়নের ২নং ওয়ার্ড কাকডাঙ্গা গ্রামের সজলের বাড়ি থেকে সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যারয় অভিমুখি রাস্তা এবং পিলজংগ ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলিপুকুর পাকা রাস্তা হতে আবজাল ঢালরি দোকান পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড করণের জন্য এই লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।
