হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির নবগঠিত কমিটির পরিচিত সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা ও শপথপাঠ অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অত্র মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় মন্দির কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের শপথপাঠ করান।

পরে পুনরায় নির্বাচিত মন্দির কমিটির সভাপতি অধ্যাপক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এবং মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ, মন্দির কমিটির সহ-সভাপতি সমীর কুমার কুন্ডু, নির্মল কুমার দাশ, যুগ্ম সাধারন সম্পাদক বিধান চন্দ্র সাহা, গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চন্দ্র কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দাশ কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন