ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) আকস্মিক অসুস্থ হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিতিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রোববার (২৬ জুন) দুপুর ১২টায় অসুস্থ মল্লিক আবুল কালাম আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় তার খোজ-খবর নেয়া সহ তা দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মান্না দে, সহ -সভাপতি শেখ আজমল হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য দাউদ হায়দার বাবু প্রমূখ।
