ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থয়নে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই-ফ্লো নেজাল ক্যানোলা স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, ইউএনও সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, ডা. শাহরিয়ার শামিম, ইউডিএফ দিপংকর কুমার মল্লিক, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু প্রমূখ।
এসময় জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে উপজেলার ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জন্য দুই শত পিপি প্রদান করেন। পরে সদ্য সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে ২০হাজার টাকা করে প্রদান করেন।
