মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে নরসিংদী থেকে কিশোরগঞ্জে প্রেমিকের সাথে দেখা করতে আসা তরুণী ধর্ষণের মূল আসামীকে মারিয়া এলাকা হতে আটক করা হয়েছে।
মাস খানেক আগে মোবাইল ফোনের মাধ্যমে নরসিংদীর এক তরুণীর সাথে কিশোরগঞ্জের মোঃ আজহারুল ইসলামের পরিচয় হয়। এরপর আস্তে আস্তে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের।
পরবর্তীতে গত ৫ এপ্রিল বিকেলে ওই তরুণী নরসিংদী থেকে কিশোরগঞ্জ আসলে আজহারুল ও তার বন্ধু রাজনের সাথে দেখা হয়। পরে তারা ওই তরুণীকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। ঘোরাফেরা শেষে আজহারুল তরুণীকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়িতে না নিয়ে গত ৫ এপ্রিল রাত ১০ টায় সদর থানাধীন দনাইল জনৈক জামাল মিয়ার ভুট্রা ক্ষেতে নিয়ে মোঃ আজহারুল ইসলাম রাজন মিয়ার সহযোগিতায় তরুণীকে ভুট্টা ক্ষেতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
এ ঘটনায় ৭ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৩, তারিখ ০৭ এপ্রিল ২০২২, ধারা-নারী ও শিশু দমন আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩) ৯(১)/৩০।
