আন্তর্জাতিক ডেস্ক :
ওমান উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহীন। ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে গেছে বহু এলাকা।
জলোচ্ছ্বাসে এখন পর্যন্ত এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।
এদিকে ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে মাস্কট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ বলছে, আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় রোববার রাতে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে মাস্কট উপকূলে আছড়ে পড়তে পারে। ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত। ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
প্রাণহানির আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩০ হাজারের বেশি বাসিন্দাকে। ওমানের পূর্বাঞ্চলীয় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন হাজার হাজার মানুষ। দুর্যোগ মোকাবিলায় আগামী দুদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতেও ঘূর্ণিঝড় মোকাবিলায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
