হোম ফিচার প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ

বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেতা অঙ্কুশ এবার অভিনয় করতে যাচ্ছেন ওয়েব সিরিজে। বড়পর্দা ছাপিয়ে ওয়েব সিরিজে এবারই প্রথম তিনি।

‘শিকারপুর’ ওয়েব সিরিজে অভিনয় করবেন অঙ্কুশ। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য এটি নির্মাণ করবেন নিঝর মিত্র। এতে কেষ্টর চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

‘শিকারপুর’ সিরিজের প্রতিটি পরতে থাকবে রোমাঞ্চ আর টানটান উত্তেজনা। গল্পে চুমকির সঙ্গে কেষ্টর প্রেম থাকবে। চুমকি চরিত্রে অভিনয় করবেন সন্দীপ্তা সেন। আর নায়িকার বাবার চরিত্রে দেখা যাবে কৌশিক গাঙ্গুলীকে।

সিরিজটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে অঙ্কুশ বলেন, ‘অনেকগুলো চিত্রনাট্য এসেছিল তার আগে কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তারপর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার।’

এদিকে অভিনেতা থেকে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অঙ্কুশ। তার প্রতিষ্ঠানের নাম অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। প্রযোজনায় কেন এলেন? এ প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘সিনেমার ব্যবসার খাতিরে প্রযোজকরা কোনো ঝুঁকি নিতে চান না। অনেক সময় স্বাধীনতা পাওয়া যায় না অভিনয়শিল্পীদের। এখন যেহেতু নিজেই প্রযোজনা করছি, নিজের মতো করে কাজ করতে পারব।’

অঙ্কুশ প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘মির্জা’। আগামী বছরের ঈদে মুক্তির কথা থাকলেও আপাতত পেছানো হয়েছে মুক্তি। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন