হোম অন্যান্যসারাদেশ প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে জাজিরায় তিন ইউপি সদস্য বরখাস্ত মোঃ ইব্রাহীম হোসাইন,

সংকল্প ডেক্স :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধীর ভাতার ২৫ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের তিন ইউপি সদস্যেকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

নাওডোবা ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য শাহিন ফকির, ১,২,৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা আক্তার ও ৪,৫,৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম মনিকে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইউপি সদস্য শাহিন, সালমা ও মনির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকারি (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারার অপরাধে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া গত ১৭ জানুয়ারি পাঠানো কারণ দর্শানোর নোটিশে তাদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, আগামী ১০ কর্মদিবসের মধ্যে তার জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া মুঠোফোনে জানান, গত বছরের ৭ অক্টোবর নাওডোবা ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ইলিয়াছ তালুকদার লিখিত অভিযোগে দেন। অভিযোগে তিনি লিখেন, ব্যাংক থেকে ভাতার টাকা তোলার পর ওই তিন ইউপি সদস্য আত্মসাৎ করেন। তিন মাসের ৯ হাজার টাকা ভাতা থেকে তাকে মাত্র দুই হাজার টাকা দেয়া হয়। তার মতো ১০ থেকে ১৫ জনের কাছ থেকেও এভাবে টাকা নেয়া হয়। অভিযোগের ভিত্তিতে পাওয়ার পর তদন্তে ওই তিন জনের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের সত্যতা পান তারা। পরে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন