হোম অন্যান্যসারাদেশ পূর্ব শত্রুতার জেরে নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল অফিস :

পূর্ব শত্রুতার জেরে নড়াইল সদরের শিংগা বাজারে সাবু মোল্যা(৩২), নামের এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। সে কোমখালি গ্রামের শফির উদ্দিন মোল্যার ছেলে । মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে আসে সাবু মোল্যা। সেখানে কিছুক্ষন থাকার পরে বাড়ি ফেরার পথে সিংগার চর নামক স্থানে পৌছালে অতর্কিতভাবে কয়েকজন এলোপাথাড়ি কোপায়। মারাত্মক জখম অবস্থায় সদর হাসপাতালে আনার কিছুক্ষন পরেই সে মারা যায়।

তার মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপের আঘাত আছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার কিছুক্ষন পরে মারা যায় বলে জানান নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.শামস।

নড়াইল সদর থানার ওসি মো.ইলিয়াস হোসেন জানান,ঘটনাটি তদন্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে,আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন