হোম জাতীয় পিরোজপুরে জটিল রোগে আক্রান্তরা পেলেন আর্থিক সহায়তা

জাতীয় ডেস্ক :

পিরোজপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৪৮ জন রোগীর মাঝে ২৪ লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে তাদের হাতে চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির প্রমুখ।

অনুষ্ঠানে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার ৪৮ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর জন্য আর্থিক সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়।

এর আগে, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে পাওয়া ৩ হাজার ৭৬০টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন