এম, জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের একটাই পথ সেটি হলো দুনের খাল যতয় দিন যাচ্ছে ততই যেন অবৈধ দখলদারদের মহা উৎসব হচ্ছে দখল করে নিয়ে করছে আরসিসি প্লেয়ার ও পাকা ইটের তৈরি স্থাপনা। বন্ধ হয়ে যাচ্ছে পানি নিষ্কাশনের পথ একটু বর্ষা হলেই ডুবে থাকতে হয় ওই এলাকার মানুষের, তার পরে এদিকে ঝড় আসলেই বেড়িবাদের সমস্যা নিয়ে আতঙ্কে অন্যদিকে বৃষ্টি হলেই ডুবে থাকার আতঙ্কে থাকে এখানকার মানুষ। সবদিক দিয়েই ভোগান্তিতে পড়েছে ওই অঞ্চলের মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায় ৮_১০ জন ব্যাক্তি জায়গা দখল করে দোকান ঘর করে রেখেছে তাদের একজন সালাম নামের অবৈধ দখলদার , তার কাছে জানতে চাই আপনাদের কোন কাগজপত্র আছে কিনা তারা বলেন আমাদের কাগজপত্র নেই দোকান করার জন্য সুযোগ ট্রেড লাইসেন্স আছে ।
স্থানীয় রহিম মাঝি বলেন, আমাদের দুনের খালের উপর যে অবৈধ স্থাপনা তৈরি করেছে তাদের দ্রুত উচ্ছেদ করা হোক । আরো বলেন স্থানীয় এমদাদুল নামের আর এক ব্যাক্তি যে ভাবে দখল শুরু হয়েছে এখনয়ি সময় এদের লাগাম টেনে ধরার না ধরতে পারলে সব জায়গা দখলদারদের কব্জায় চলে যাবে । স্থানীয় একাধিক লোকের দাবি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দিয়ে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হোক ।
এ দিকে সম্প্রতি উপজেলা প্রশাসনের তৎপরতায় আব্দুল মজিদ নামের একজন ব্যক্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আর গুলো এখনও বহাল আছে অবৈধ স্থাপনা কারি আব্দুল মজিদ জানান আমি খুবই গরীব মানুষ তার পরেও প্রশাসনের চোখে যেটা অবৈধ সেটা তাদের কাজ তারা করছে কিন্তু আইন কি শুধু আমার জন্য । আমার যেহেতু ভাঙছে অন্যদেরও ভাঙ্গা হক প্রশাসনের কাছে আমার দাবি।
এ বিষয়ে পদ্মপুকুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন মন্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসলেই অপসারণ করা হবে
