হোম অন্যান্যসারাদেশ পাটলাই নদীতে বিআইডব্লিউটি’র বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে ২শতাধিক নৌ শ্রমিকের মানববন্ধন।

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে পাথর ও কয়লা বোঝাই নৌযান শ্রমিকদের কাছ থেকে বিআইডব্লিউটি এর অতিরিক্ত টোল আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ২শতাধিক নৌকার নৌ শ্রমিকেরা।

২৭নভেম্বর শনিবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদী সংলগ্ন কামালপুর গ্রামের পাশে খোলা মাঠে নৌ-শ্রমিক নৌকার মালিকদের আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ নৌযান মালবাহী সমবায় সমিতির সহসভাপতি পংকজ তালুকদার, মায়ের দোয়া নৌযানের মালিক জামালগঞ্জ উপজেলার ইলিয়াস মিয়া, প্রায় আরও ২শতাধিক নৌকার নৌ শ্রমিক ও জাবের ওয়ান,নৌকার মালিক সাজু মিয়া প্রমুখ।

নৌ শ্রমিকেরা চোখে কান্না নিয়ে আরোও বলেন আমরা সাধারণ নৌযান শ্রমিক পেটের দায়ে দেশের বিভিন্ন জেলায় আমাদের আসতে হয়,অনেক অত্যাচার অবিচারও সহ্যকরে পরিবার পরিজনের সুখের আশায় ,শ্রম দিয়ে যাচ্ছি।কিন্তু বর্তমানে যে হারে টোল আদায়ের নামে চাঁদাবাজি চলছে, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে,তাই পাটলাই নদীতে বিআই ডব্লিউটির চাঁদাবাজি বন্ধের দাবিতে আজকের এই মানববন্ধন। চাঁদা আদায় বন্ধ না হলে অনির্দিষ্ট কালের জন্য নৌযান চলাচল বন্ধ থাকবে বলে বক্তারা এসময় খরা হুশিয়ারি দেন।

সরজমিনে গিয়ে জানাযায় মানববন্ধন চলাকালে পাটলাই নদী দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বোটে চড়ে ট্যাকেরঘাট যাওয়ার সময় নদীপথে নৌ-শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে পাড়ে বোট বিরিয়ে শ্রমিকদের মনের কথা ও যাবতীয় তথ্য এবং অতিরিক্ত টোল আদায়ের সিলিপ এবং প্রমাণ সহ আদালতের আদেশ দেখে বিআইডব্লিউটি এর টোল আদায় বন্ধ রাখার নির্দেশ এবং ২শতাধিক নৌ শ্রমিকদের সাদা কাগজে গণ সাক্ষর নিয়ে উনার কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করার আহবান জানান।

পাটলাই নদীতে নৌ শ্রমিকদের কাছ থেকে বিআইডব্লিউটি’ অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে,তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, ইউনিয়ন ভূমি সহকারী (তশীলদার) রুহুল আমিন কে নির্দেশ দেওয়া হয়েছে সরজমিনে গিয়ে বিআইডব্লিউটিএ টোল আদায় বন্ধ করার জন্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন