নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলজিএসপি এল আইসি প্রকল্পের মাধ্যমে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সহ ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে ।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই, ইউপি সদস্য তাসলিমা বেগম, মনোয়ারা বেগম, শেখ জামশেদ আলী, আবু নাসের প্রমূখ।
