কিশোর কুমার, নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার বাড়ির সামনে থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম আরিজুল মোড়ল (৫২)। সে কাশিয়াডাঙা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে। মঙ্গলবার ভোর রাতে পাটকেলঘাটা থানার কাশিয়া ডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে ।
নিহতের ভাইপো রিপন মোড়ল জানায় প্রতিবেশী তাকের শেখের ছেলে পংকজ শেখ আকের শেখের ছেলে রবিন শেখ ও বাকের শেখের সাথে ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারনা করছি।
সাতক্ষীরা জেলার সহকারী পুলিশ সুপার হুময়ন কবির জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।লাশের মাথায় লোহার রড় জাতীয় কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। হত্যার রহস্য উৎঘটনের চেষ্টা চলছে। তবে এঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি।রিপোট লেখা পর্যান্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
