নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বিত্তরা। বুধবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুর গ্রামের সকিনা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। আহত ছাত্রলীগ নেতা হলেন ইকরামুল ইসলাম(২৫)।সে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিল বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানায় স্থানীয়রা ।
তারা জানান, রাত ৮টার দিকে ইকরামুলের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সে পল্লী চিকিৎসক আনতে সকিনা মোড় এলাকায় আসে। ওইসময় একই এলাকার মেম্বর প্রার্থী আব্দুল্লাহ এবং তার ভাই আমানতের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।এ সময় তারা ইকরামুলকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর এলাকাবাসী ঘটনাটি মুঠো ফোনে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।
ইমরান হোসন শাহিন ও আব্দুল সরদার নামে দুই শ্রমিকলীগ নেতা জানান, ইকরামুলের সাথে একই এলাকার আব্দুল্লাহ ওআমানতের পরিবারে বিগত ইউপি নির্বাচনে মেম্বর ভোট কেন্দ্রীক সহ জমিজায়গা নিয়ে পূর্ব শত্রুতা ছিল। আজ সন্ধ্যারপর ইকরামুল মায়ের চিকিৎসার জন্য ডাক্তার আনতে সকিনা মোড়ে গেলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায় । হামলাকারীরা সকলে আ’লীগ দলীয় সর্মথক বলে জানায় তারা।
পাটকেলঘাটা থানার সহাকারী উপ-পরিদর্শক নারান চন্দ্র মন্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আহত ইকরামুলকে উদ্ধার করে সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি। এ রিপোট লেখা পর্যান্ত এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্ততি চলছিল।
