হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটায় ১২০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে খালিষখালী ইউনিয়নের পাকশিয়ার এলাকা থেকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যাবসায়ী নাম ইউনুছ খাঁ(৪৩)। সে পাকশিয়া গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, গতকাল রাতে মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ পাকশিয়া এলাকায় অভিযান চালায়। এসময় গাঁজাসহ মাদক ব্যাবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।তিনি আরো জানান, আটককৃত ইউনুছের বিরুদ্ধে মাদক সহ ছিনতাই মামলা রয়েছে ইতিপূর্বে। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন