হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় এক  প্রতারক গ্রেফতার

পাটকেলঘাটায় এক  প্রতারক গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ
নিজস্ব  প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় ১২ টি ওয়ারেন্টভূক্ত ১ জন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত ঐ ব্যাক্তি থানার বড়বিলা গ্রামের রুহুল কুদ্দুস কারিকরের ছেলে এস এম শামসুজ্জেহা আবির (৩৬)।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যাক্তি  হজ্জ ও ওমরাহের কথা বলে বিভিন্ন জেলার  লোকদের কাছ থেকে  দীর্ঘদিন যাবত অর্থ আত্নসাৎ করে আসছিল  এবং  বিভিন্ন মামলার  ওয়ারেন্টে পলাতক ছিল। গত কাল রাতে  অভিযান চালিয়ে নড়াইল জেলার কলিয়া থানা এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে  সি,আর-৩০১/১৭,,  সি,আর-৩৯০/১৬,  সি,আর-৩৪২/১৬,  সি,আর-৮১/১৮(পাট),  সি,আর-০৫/১৭(পাট), ৬সি,আর-৩১/১৯(তালা),  ৯৬৪/১৬,  ২৬/১৯, ৯। ৯২/১৯(পাট), সি,আর-০৫/১৭(পাট),৪২৪/১৯, ৩১/১৯ পাটকেলঘাটা থানা  সহ বিভিন্ন থানায়  মোট ১২ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (৮অক্টোবর) সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন