নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার পল্লীতে স্কুল ছাত্রীকে(১৩) অপহরনের ১ মাস পর ভিক্টিমকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭অক্টোবর) সকালে তাকে পাটকেলঘাটা থানার কুমিরা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় কৌশালে পালিয়ে যায় মামলা অন্যতম আসামী।
ঘটনার বিবরনে জানা যায়, গত মাসের ১ সেপ্টম্বর অপহরন হয় পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের রাঘবকাটি গ্রামের শৈববালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী। ঐ দিন মেয়ের পিতা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি অপহরন মামলা দ্বায়ের করেন। মামলা -১(তারিখ ১-৯-২০২১)।
স্থানীয় বাসিন্দা আলামিন সরদার জানান, প্রায় বছর খানেক ধরে ঐ স্কুল ছাত্রীর সাথে একই এলাকার খলিষখালী আক্তারুজ্জামন কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র আমান শেখের ছেলে সবুজ শেখের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ইতি পূর্বে তারা প্রেমের টানে ঘর ছেড়ে দুই বার। পরবর্তীতে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মিটমাট হয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহয়তায় বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার দিকে অপহৃত স্কুল ছাত্রীকে কুমিরা বাজারের পাশ থেকে উদ্ধার করা হয়। অতপর তাকে বিজ্ঞ আদালকে ২২ ধারার জবানবন্ধি শেষে ভিক্টিম সার্পোট সেন্টারে প্রেরন করা হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
