হোম আন্তর্জাতিক পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

স্থানীয় সময় রোববার (৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক গতি বাড়ানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরু গিরিখাদে পড়ে যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এজাজ জাফর নামে স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বাসটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের দানিসারের কাছে একটি পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।

সড়ক দুর্ঘটনার ভয়ংকর রেকর্ড রয়েছে পাকিস্তানে। বেপরোয়া গাড়ি চালানোর পাশাপাশি রাস্তাঘাট এবং যানবাহনের বেহাল দশাই মূলত এসব দুর্ঘটনার কারণ।

গত মাসেও বেলুচিস্তানে একটি মিনিবাস খাদে পড়ে ২২ জন নিহত হন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন