হোম জাতীয় পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়ার জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী। ঘটনার ৫ দিন পর আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।

৭ বছর আগে প্রেম, অতঃপর বিয়ে করেন মালেকা-ফেরদৌস দম্পতি। বছর দুয়েক আগে পরকীয়ায় জড়ান স্বামী ফেরদৌস। দাম্পত্য কলহের জের গড়ায় ডিভোর্স অবধি।

ডিভোর্সের এক মাসের মধ্যেই স্থানীয়দের মধ্যস্থতায় আবারও মালেকাকে বিয়ে করেন ফেরদৌস। মাস দুয়েক আগে আবারও স্বামীর বিরুদ্ধে পরকীয়ার প্রমাণ পান স্ত্রী মালেকা। এ নিয়ে কলহের এক পর্যায়ে গত ১৯ জুলাই ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মালেকাকে পিটিয়ে হত্যা করে ফেরদৌস।

রোববার (২৪ জুলাই) রাতে সিআইডির একটি আভিযানিক দল মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করেন ফেরদৌস আহমেদকে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে এসব তথ্য জানায় গোয়েন্দা সংস্থাটি।

এদিকে ঢাকার কেরাণীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবক খুনের ঘটনায় প্রধান আসামিকেও গ্রেফতার করেছে সিআইডি।

অনেকদিন ধরেই বখাটেরা এলাকায় নারীদের উত্ত্যক্ত করে আসছিল। ইভটিজিংয়ের শিকার এক নারীর স্বামী এ নিয়ে প্রতিবাদ জানালে ক্ষুব্ধ বখাটে রাকিবের ছুরিকাঘাতে ভুক্তভোগীর স্বামী সাগর নিহত হন।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে এখনও অভিযান চলছে বলে জানায় সিআইডি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন